পরীক্ষামূলক সংস্করণ

পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ সালমান-শায়ান, জরিমানা ১৫০ কোটি

নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একইসঙ্গে সালমান এফ রহমানকে ১০০ কোটি ও শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় আজ বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

এছাড়া আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রতিষ্ঠান হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসিকে সতর্ক করা হয়েছে এবং তৎকালীন কয়েকজন পরিচালককেও সতর্ক করেছে কমিশন।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন রক্ষায় তারা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...