পরীক্ষামূলক সংস্করণ

কুয়েতে মদপানে ২৩ প্রবাসীর মৃত্যু, গ্রেফতার ৬৭

নিজস্ব প্রতিবেদক

কুয়েতে মদপানে ২৩ জন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অবৈধ মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে ৬৭ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানটি পরিচালনা করে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ, মাদক নিয়ন্ত্রণ বিভাগ, ফরেনসিক বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি যৌথ দল। প্রাথমিক তদন্তে সালমানিয়া এলাকা থেকে নেপালি নাগরিক ভুবন লাল তামাংকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে বিষাক্ত মিথানল উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে আরও দুইজনের নাম আসে। তারা হলেন ভারতীয় নাগরিক বিশাল ধানয়াল চৌহান এবং নেপালি নাগরিক নারায়ণ প্রসাদ ভশ্যাল। দুজনেই বিষাক্ত মদ উৎপাদন ও সরবরাহে জড়িত ছিলেন। চক্রটির মূলহোতা হিসেবে ডেলোরা প্রকাশ দরাজীর নাম উঠে এসেছে। তাকে এর আগেই গ্রেফতার করা হয়।

অভিযানে শুধু এই চক্রই নয়, বিভিন্ন এলাকায় আরও অভিযান চালিয়ে অবৈধ মদ ব্যবসায়ীদের আটক করা হয়। ছয়টি কারখানা বন্ধ করে দেওয়া হয় এবং আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত আরও চারটি অবৈধ কারখানা সিলগালা করা হয়। এ সময় ৩৪ জন পলাতক আসামিকেও গ্রেফতার করা হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিথানল অত্যন্ত বিপজ্জনক এবং এটি পান করলে মৃত্যু হতে পারে। মন্ত্রণালয় অবৈধ মাদক ও মদ ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। নিরাপত্তা ও জনসুরক্ষার জন্য এমন অপরাধে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানানো হয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...