পরীক্ষামূলক সংস্করণ

নারায়ণগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও ও পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার অষ্টমীর সন্ধ্যায় তারা হঠাৎ সোনারগাঁও উপজেলার বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মণ্ডপে উপস্থিত হন। এরপর পঞ্চমীঘাটসহ একাধিক পূজা মণ্ডপ ঘুরে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

এই সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে শেষ করতে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার সবই নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই প্রতিবছরের ন্যায় এবারও শারদীয়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হবে।

এর জন্য যা যা কিছু দরকার আমরা সবই করছি।

আজ আমাদের পুরো টিম পরিদর্শনে এসেছে। আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মহোদয় এবং স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারও।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের মতো করে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। এর জন্য কোনো সংশয় নেই, কোনো শঙ্কা নেই। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি।

তিনি আরো বলেন, এই উৎসবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য ধর্মালম্বী লোকেরাও আপনাদের পাশে আছেন। আমি যতগুলো পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছি, দেখেছি সব সম্প্রদায়ের মানুষ আপনাদের সহযোগিতা করছেন। সেই সহযোগিতা প্রতিমা বিসর্জন পর্যন্ত থাকবে বলে আমি বিশ্বাস করি।

পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “জেলার সাতটি থানায় উৎসবমুখর পরিবেশে পূজা হচ্ছে। পুলিশ বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও নিরাপত্তায় কাজ করছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, সাদা পোশাকের সদস্য ও গোয়েন্দারা সার্বক্ষণিক নজরদারি করছে। বিসর্জন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, আশ্রম কমিটির সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, পঞ্চমীঘাট পূজা মণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার।

 

প্রধান খবর

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি করছে বাহিনীটি।

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

আসছে...