পরীক্ষামূলক সংস্করণ

সাইবার সুরক্ষা আইনের মামলার প্রধান আসামি পাভেল গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানায় দায়ের করা চাঞ্চল্যকর ‘সাইবার সুরক্ষা আইন-২০২৬’ মামলার প্রধান আসামি মো. কামরুল আহসান পাভেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সম্প্রতি র‍্যাব-৩ ও র‍্যাব-১১ এর একটি সফল যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. কামরুল আহসান পাভেল পটুয়াখালী জেলার বাউফল থানার ভারিপাশা এলাকার মো. শামসুল হকের ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল চট্টগ্রাম রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট মামলার এজাহারে পাভেলকে ১ নম্বর বা প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...