পরীক্ষামূলক সংস্করণ

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের কাশিয়ানীতে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপনের প্রতিবাদে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকাখুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকাখুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে নেতৃত্বদানকারী মূল ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও, সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ঢাকাখুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় আনুমানিক ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী নিয়ে একটি মিছিল বের করা হয়েছে। মিছিলকারীরা সড়কের ওপর আগুন জ্বালিয়েজয় বাংলা, জয় বঙ্গবন্ধুএবংশেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবেইত্যাদি স্লোগান দেন। একই সঙ্গে তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপন অবমাননার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। এই আকস্মিক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা গেছে, গত জুন মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালিলেপন করে অবমাননা করে। এর পরদিন বুধবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে ম্যুরালের সেই কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ম্যুরাল পরিষ্কার করার এই ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তীব্র ক্ষোভ প্রতিবাদের ঝড় ওঠে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ফেসবুকে এই ঘটনার তীব্র নিন্দা জানান। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করেছিল বলে তারা শুনেছেন। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে কাউকে পায়নি। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...