পরীক্ষামূলক সংস্করণ

মেহেরপুর-লালমনিরহাট সীমান্তে ৭ জনের পুশইন চেষ্টা ব্যর্থ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের চেষ্টা অব্যাহত রয়েছে। এবার মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে মোট সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে।

শুক্রবার (১৯ জুন) ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। সীমান্তের ওপারে তাদের অবস্থান দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে বিষয়টি জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেন। বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন।

স্থানীয় সূত্র জানায়, সন্দেহজনকভাবে সীমান্তের ওপারে চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিজিবি সতর্ক অবস্থান নেওয়ায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। স্থানীয়দের দাবি, ওই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় ও জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে একই দিনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত দিয়েও তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কড়া নজরদারি ও বাধার কারণে সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়।

সীমান্ত এলাকায় পুশইন ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও শূন্যরেখার কাছাকাছি এলাকায় সতর্ক অবস্থানে থেকে নজরদারি চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, মেহেরপুর সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত। স্থানীয়দের ধারণা, ওই ক্যাম্পের আওতাধীন এলাকা থেকেই চারজনকে সীমান্তে আনা হয়েছিল।

৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, মেহেরপুরের খালপাড়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হয়নি। তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের একাধিক ঘটনার মধ্যে নতুন এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...