পরীক্ষামূলক সংস্করণ

নিহত শিশু রামিসার অসহায় মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. রফিক!

ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার মৃত্যুশোক এবং গুরুতর শারীরিক মানসিক জটিলতায় আক্রান্ত অসহায় মায়ের চিকিৎসায় সম্পূর্ণ মানবিক কারণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।মঙ্গলবার (২৩ জুন) সকালে শিশু রামিসার মাকে উন্নত সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার হওয়া প্রিয় সন্তানের অকাল নির্মম বিদায়ের পর থেকেই তীব্র মানসিক আঘাতে ভেঙে পড়েছেন তিনি। এই গভীর শোকের পাশাপাশি তার শরীরে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন শারীরিক জটিলতাযেমন বুকে ব্যথা, নিউরোলজিকাল বা মাথা ঘোরা (ভার্টিগো) এবং পরিপাকতন্ত্রজনিত নানাবিধ সমস্যা আরও চরম দুর্বিষহ আকার ধারণ করেছে। রামিসার মায়ের এই অত্যন্ত অসহায় সংকটাপন্ন অবস্থার কথা জানতে পেরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দ্রুত স্বউদ্যোগে এই মানবিক পদক্ষেপ গ্রহণ করেন।

তার সার্বিক চিকিৎসা পরিকল্পনা বর্তমান অবস্থা নিয়ে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম জানান, “চিকিৎসার জন্য একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। যেখানে মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা থাকবেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শেই তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।তিনি আরও জানান যে, সন্তানের মৃত্যুপরবর্তী গভীর শোক মানসিক আঘাতের কারণে তার শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। ইতিমধ্যে এই অসহায় মায়ের মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে মানসিক রোগ বিশেষজ্ঞ সাইকোলজিস্টের নিবিড় তত্ত্বাবধানে প্রয়োজনীয় কাউন্সেলিং বিশেষ চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এদিকে বিশেষায়িত হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে রামিসার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে শরীরের অন্যান্য অঙ্গের প্রকৃত অবস্থা রোগ নির্ণয়ের জন্য বিস্তারিত পরীক্ষানিরীক্ষার পরেই পরবর্তী চূড়ান্ত চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট চিকিৎসকগণ আশা প্রকাশ করছেন যে, এই সমন্বিত উন্নত চিকিৎসাব্যবস্থার মাধ্যমে তিনি ধীরে ধীরে তার শারীরিক মানসিক তীব্র জটিলতা কাটিয়ে পুরোপুরি সুস্থতার পথে ফিরতে পারবেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...