পরীক্ষামূলক সংস্করণ

এপস্টিন ইস্যুতে কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি, প্রকাশ্য শুনানির দাবি

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে রুদ্ধদ্বার কক্ষে নয়, জনসমক্ষে শুনানির মাধ্যমে সাক্ষ্য নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটি এপস্টিনের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ এবং তাঁর অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ তদন্ত করছে। এ কমিটির সামনে ক্লিনটন দম্পতিকে গোপনে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হলে শুরুতে তাঁরা আপত্তি জানান। পরে কংগ্রেস অবমাননার অভিযোগে ভোটের হুমকির মুখে সাক্ষ্য দিতে সম্মত হন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিল ক্লিনটন বলেন, রুদ্ধদ্বার শুনানি হলে তা প্রহসনে পরিণত হবে। হিলারি ক্লিনটনও বলেন, রাজনৈতিক লড়াই চাইলে তা জনসমক্ষেই হওয়া উচিত।

ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানরা তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তাঁদের দাবি, ডোনাল্ড ট্রাম্পের নাম থাকলেও তাঁকে সাক্ষ্য দিতে ডাকা হয়নি।

উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এপস্টিন মামলার ৩০ লাখের বেশি নথি প্রকাশ করে। এতে বিল ক্লিনটনের নাম থাকলেও কোনো অপরাধে তাঁর বা হিলারির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...