পরীক্ষামূলক সংস্করণ

আগামীকাল ভোট: ২৯৯ আসনে নির্বাচন ও গণভোট, প্রস্তুত ইসি

অল ক্রাইমস.টিবি ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায়, চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। একই দিনে জুলাই জাতীয় সনদের সংবিধান–সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। শেরপুর–৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত থাকায় ২৯৯টি আসনে ভোট হবে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সব প্রস্তুতি শেষ। আজ রাতের মধ্যে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে যাবে। ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন—সাদা ব্যালটে সংসদ নির্বাচন এবং গোলাপি ব্যালটে গণভোট।

ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং শান্তিপূর্ণ পরিবেশে ‘অতি প্রতীক্ষিত’ নির্বাচন সম্পন্নের আহ্বান জানিয়েছেন তিনি। ভোটকেন্দ্রে নজরদারির জন্য ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছে। প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

এবারের নির্বাচনে ৫০টি দল অংশ নিচ্ছে। ২৯৯ আসনে প্রার্থী ২ হাজার ২৮ জন, এর মধ্যে নারী ৮১ জন। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। সারা দেশে ভোটকেন্দ্র ৪২ হাজার ৯৫৮টি। পর্যবেক্ষক থাকছেন ৪৫ হাজার ৩৩০ জন, যার মধ্যে ৩৫০ জন বিদেশি।

ভোট গ্রহণ শেষে কেন্দ্রেই গণনা শুরু হবে। সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা করা হবে। অধিকাংশ কেন্দ্রের ফল রাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করছে ইসি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...