পরীক্ষামূলক সংস্করণ

সাইবার অপরাধে দ্রুত সহায়তা দিতে সিএমপির নতুন সেন্টার চালু

সিএমপি

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

মঙ্গলবার (৯ জুন) সিএমপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

নতুন এই উদ্যোগের মাধ্যমে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেক আইডি তৈরি এবং অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হবে।

পুলিশ কমিশনার জানান, এই সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের অভিযোগের ধরণ অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি অনলাইন অপরাধ সংক্রান্ত স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএসসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংরক্ষণেও সহায়তা করা হবে, যা তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করবে।

তিনি আরও বলেন, সেন্টারটি পাসওয়ার্ড নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং সামগ্রিক ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নাগরিকদের সচেতন করবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট থানা, জাতীয় হেল্পলাইন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা করা হবে।

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

প্রধান খবর

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা-১৭ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে গাড়ির লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুইক রেন্টাল ব্যবস্থারও সমালোচনা করেছেন তিনি।

আসছে...