বলিউড সুপারস্টার আমির খান ৬১ বছর বয়সে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। প্রায় ২৫ বছরের পরিচয় ও দুই বছরের প্রেমের সম্পর্কের পর মুম্বাইয়ের বান্দ্রায় তার নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে ঘনিষ্ঠ পরিবার ও প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।
গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে মুম্বাইয়ে একটি সেলুন পরিচালনা করেন। তিনি ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন।
আমির খান এর এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে বিবাহিত ছিলেন, যাদের সঙ্গে তার সন্তান রয়েছে।



