পরীক্ষামূলক সংস্করণ

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ৩ থানা ও ৩ আউটপোস্ট চায় ভারতীয় পুলিশ

বাংলাদেশের রাজশাহী অঞ্চলের সীমান্ত ঘেঁষে ভারতের মালদা জেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনটি নতুন থানা ও তিনটি আউটপোস্ট তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে সেখানকার রাজ্য পুলিশ।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসনের মতে, আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজশাহী সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমন করতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে পুলিশ।

মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং এই প্রস্তাবের বিস্তারিত তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রাজ্য সরকারকে দেওয়া প্রস্তাব অনুযায়ী সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে বর্তমানে চলমান তিনটি পুলিশ আউটপোস্ট বা ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হবে। এর ফলে ওই এলাকাগুলোতে পুলিশের জনবল এবং প্রশাসনিক সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে। নির্দিষ্ট তথ্য অনুযায়ী, মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত ‘গোলাপগঞ্জ’, বৈষ্ণবনগর থানার ‘কুম্ভীরা’ এবং হবিবপুর থানার ‘বুলবুলচন্ডী’—এই তিনটি চলমান আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নত করে নতুন থানা হিসেবে গড়ে তোলা হবে।

নতুন এই তিনটি থানা তৈরির পাশাপাশি নতুন তিনটি আউটপোস্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে এই প্রস্তাবে। এর মধ্যে হবিবপুরের ‘জাজইল’ এবং বামনগোলা থানার ‘জগদল্লা’—এই দুইটি জায়গায় সম্পূর্ণ নতুন দুইটি পুলিশ আউটপোস্ট তৈরি করা হবে। এছাড়া ইংরেজ বাজারের ‘লুকোচুরি’ পুলিশ আউটপোস্টকে আধুনিক সুযোগ-সুবিধাসহ নতুন আঙ্গিকে উন্নীত করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ তাদের প্রস্তাবে সরকারকে জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই অত্যন্ত সংবেদনশীল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে এই নতুন থানা ও আউটপোস্টগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

সম্পর্কিত বিষয়:

প্রধান খবর

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি করছে বাহিনীটি।

আসছে...