পরীক্ষামূলক সংস্করণ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি রোডম্যাপ প্রস্তুত করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যেই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় রোডম্যাপ তৈরি করছে।

তিনি আরও জানান, জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগেই উদ্বোধন করা হবে। সরকার জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাইয়ের যোদ্ধাদের যথাযথ সম্মান দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। ভবিষ্যতে এ বিষয়ে আইনি সংস্কারের আলোচনা হতে পারে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনগণের অভিযোগের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যায়ে অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরির পরিকল্পনাও রয়েছে।

খাদ্য মজুত প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য ইতিবাচক।

প্রধান খবর

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি করছে বাহিনীটি।

আসছে...