পরীক্ষামূলক সংস্করণ

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আবারও ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দ্রুত জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে দেশটির প্রশাসন। এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বুধবার (৮ জুলাই) ভোর ৬টা ১২ মিনিটে সিচুয়ানের ইবিন শহরের গাওসিয়ান কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (CENC) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের প্রায় ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ভূমিকম্পের পরপরই চায়না আর্থকোয়েক অ্যাডমিনিস্ট্রেশন তৃতীয় স্তরের (লেভেল-৩) জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম চালু করে। একই সঙ্গে গাওসিয়ান ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর দ্বিতীয় স্তরের (লেভেল-২) জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

চীনের চার স্তরের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থায় লেভেল-১ সর্বোচ্চ সতর্কতা হিসেবে বিবেচিত হয়।

সিচুয়ান ভূমিকম্প প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ উদ্ধারকারী দল পাঠিয়েছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন, উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জুন একই প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...