পরীক্ষামূলক সংস্করণ

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুই জাহাজে রুশ হামলার দাবি

কৃষ্ণসাগরে সামরিক পণ্যবাহী ইউক্রেনের দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ড্রোন ও লয়টারিং মিউনিশন ব্যবহার করে পরিচালিত এ হামলায় সামরিক সরঞ্জাম পরিবহন ও সংরক্ষণে ব্যবহৃত বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মাইকোলাইভ বন্দরের ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সে হামলা চালিয়ে সামরিক পণ্য সরবরাহ ও মজুদের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত জ্বালানি ও লুব্রিক্যান্টের ট্যাংকেও আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

এ ছাড়া ওডেসা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে একটি প্রণালিতে ওডেসা ও চেরনোমোরস্ক বন্দরের উদ্দেশ্যে সামরিক পণ্য বহনকারী একটি শুকনা পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে রাশিয়া।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগর ও আজভ সাগর এলাকায় রাশিয়া ও ইউক্রেনের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষই তেলবাহী ট্যাংকার, পণ্যবাহী জাহাজ এবং সামরিক সরঞ্জাম পরিবহনকারী বিভিন্ন নৌযানে হামলার অভিযোগ করছে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...