পরীক্ষামূলক সংস্করণ

গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার

তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাইয়ে নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে জানিয়ে আদালত এ অন্তর্বর্তী আদেশ দেন।

সোমবার (১৩ জুলাই) দেওয়া আদেশে সুপ্রিম কোর্ট জানায়, মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর হবে না। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) সরকারের করা বিশেষ অনুমতি আবেদন গ্রহণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্ট ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে তামিলনাড়ুজুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল।

রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যুক্তি দেওয়া হয়, বিদ্যমান আইনে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু নির্ধারিত নিয়ম ও স্থানে জবাইয়ের অনুমতি রয়েছে। তাই সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ বর্তমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণনের বেঞ্চের দেওয়া রায়ে বলা হয়েছিল, ভারতের সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী দুধ উৎপাদনকারী ও কৃষিকাজে ব্যবহৃত গবাদিপশু সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

অন্যদিকে, তামিলনাড়ু সরকার জানিয়েছে, তামিলনাড়ু অ্যানিম্যাল প্রিজারভেশন অ্যাক্টসহ বিদ্যমান আইনে পশু জবাইয়ের স্থান ও শর্ত নির্ধারণ করা আছে। তবে এসব আইনে গরু জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিধান নেই।

এ বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা জানিয়েছেন, ধর্মীয় অনুষ্ঠান ও স্থানীয় রীতিনীতির সঙ্গে পশু কোরবানি ও বলির বিষয়টি জড়িত। তাই সব ধরনের জবাই কেবল লাইসেন্সপ্রাপ্ত জবাইখানায় সীমাবদ্ধ করা বাস্তবসম্মত নয় বলে তাদের মত।

সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী আদেশের ফলে তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত থাকছে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...