পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব : তাসরিফ খান

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসরিফ খান শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সমালোচনা করেন।

তিনি লেখেন, বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। এমন পরিস্থিতিতে এক বা দুই দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে বড় কোনো ক্ষতি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

তাসরিফ খানের ভাষ্য, বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। ভেজা কাপড়ে পরীক্ষা দেওয়ার কারণে অনেকেই শারীরিক ও মানসিকভাবে ভোগান্তির শিকার হয়েছেন। এসব বাস্তবতা বিবেচনায় নেওয়া উচিত ছিল বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি আরও বলেন, ভুল সিদ্ধান্ত হলে তা স্বীকার করার মানসিকতা থাকতে হবে। শিক্ষার্থীদের আবেগ, মানসিক চাপ ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংগীতশিল্পী তাসরিফ খান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে ঘিরে চলমান আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে তিনি অতীতেও ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

উল্লেখ্য, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হকের পদত্যাগ, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...