পরীক্ষামূলক সংস্করণ

নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ।

শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে ১৪-১০ পয়েন্টে এগিয়ে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা শেষ পর্যন্ত ১০ পয়েন্টের বড় জয় নিশ্চিত করে। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক।

ম্যাচ শুরুর আগে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং দেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই সিরিজ দুই দেশের ক্রীড়াবিদদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা আরও দৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) আমেনা বেগম এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...