অল ক্রাইমস.টিভি ডেস্ক
তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পদাতিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা।
নিহত আলী শামখানি ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব। আর জেনারেল পাকপুর আইআরজিসির গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরান কঠোর প্রতিশোধ নিতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা।
সূত্র: আল জাজিরা।



