অল ক্রাইমস.টিভি ডেস্ক
রাজধানীতে বিভিন্ন কর্মসূচির কারণে রোববার (০১ মার্চ) ঢাকার বেশ কিছু সড়কে চলাচলে বিড়ম্বনা হতে পারে। তাই বের হওয়ার আগে দিনের কর্মসূচিগুলো জেনে নিন।
দুপুর ২টায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কড়াইল বস্তি পরিদর্শন করবেন। বিকেল ৩টায় লা মেরিডিয়ান হোটেলে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
একই সময় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় যুবশক্তি।



