পরীক্ষামূলক সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করল ভারত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করেছে ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৩৫ রানে হারিয়ে পূর্ণ জয় নিশ্চিত করেছে ভারতীয় দল।

রোববার (২৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে বড় সংগ্রহ গড়ে। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ফলে ৩৫ রানের জয় নিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রেয়াস আইয়ারের এটি প্রথম সিরিজ জয়। নতুন নেতৃত্বে ভারতীয় দল দারুণ পারফরম্যান্স দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেয়।

এই জয়ে ভারতের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সও আলোচনায় এসেছে। অন্যদিকে ঘরের মাঠে খেলেও সিরিজে কোনো ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়ে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...