পরীক্ষামূলক সংস্করণ

শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দলটির নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এনসিপির নেতারা হবিগঞ্জে আয়োজিত দলীয় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় তাদের গাড়িবহরে বাধা দেয় পুলিশ।

গাড়িবহরে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু।

ঘটনার বিস্তারিত কারণ এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ এখনো জানা যায়নি।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...