পরীক্ষামূলক সংস্করণ

ভৈরবে বাসের ধাক্কায় ৬ যানবাহনের সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ছয়টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাসহ সামনে থাকা আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় দুটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ট্রাক ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে দিনেশ (৬৫), ঝর্ণা রাণী (৫০), টিপু (২২) ও রেজিয়া (৭০) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিগন্ত পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক যানবাহনে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার বিষয়ে দিগন্ত পরিবহনের এক যাত্রী জানান, ভৈরব টোলপ্লাজার কাছে বাসটির ব্রেক কাজ না করায় চালক নিয়ন্ত্রণ হারান। পরে সামনে থাকা যানবাহনে ধাক্কা লাগে।

ভৈরব হাইওয়ে থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর দুই বাসের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...