পরীক্ষামূলক সংস্করণ

এখনও ঘুষখোররা ঘুষ নিচ্ছে: মির্জা ফখরুল

সরকার গঠনের পাঁচ মাস পার হলেও রাষ্ট্র পরিচালনায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি এবং এখনও ঘুষ বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই অনেককে জীবন দিতে হয়েছে। জুলাইয়ের আত্মত্যাগ ও মূল্যবোধ ধারণ করে রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে। অন্যথায় শহিদ পরিবারের ত্যাগ ও সন্তানহারা মায়েদের অশ্রু অর্থহীন হয়ে যাবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত পরিবর্তন দৃশ্যমান নয়। এখনও ঘুষখোররা ঘুষ নিচ্ছে। তাই দুর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় জুলাইয়ের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির মহাসচিব দাবি করেন, সমাজে পরিবর্তনের মানসিকতা তৈরি করতে পারলে জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবর্তনের জন্য কাজ করছেন বলেও মন্তব্য করেন।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...