পরীক্ষামূলক সংস্করণ

শৈলকুপায় বিদ্যুস্পৃষ্টে নারীর মৃত্যু

জেলার শৈলকুপা উপজেলার শ্রীপুর গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আফরোজা খাতুন শ্রীপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

জানা যায়, সন্ধ্যায় রাইস কুকারে ভাত রান্না করতে দিয়ে পাশের ঘরে যায় আফরোজা খাতুন। ওই সময় পোড়া গন্ধ পেয়ে রাইস কুকারের ঢাকনা খুলেন তিনি।

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। বিষয়টি বুঝতে পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮ টার দিকে আফরেজাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল বলেন, হাসপাতালে আসার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর আমরা পাইনি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারব।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...