পরীক্ষামূলক সংস্করণ

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

ভারতের কেরালা রাজ্যে ঘটেছে এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা। যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দুই যমজ পুরোহিতও।

শনিবার (১ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে এই বিশেষ বিয়ের আয়োজন করা হয়। সেখানে অখিল কে থমাসের সঙ্গে ম্যাগি মেরি থমাস এবং নিখিল কে থমাসের সঙ্গে ম্যাগি মেরির যমজ বোন মারিয়া মেরি থমাসের বিয়ে হয়।

বিয়ের পুরো আয়োজনে যমজদের উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। শুধু বর-কনে নয়, অনুষ্ঠানের পুরোহিত ও বেদি-সহায়করাও ছিলেন যমজ। কাঞ্জিরাপল্লি ডায়োসিসের যমজ যাজক ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ ছাড়া বেদীতে সহায়তা করেন পালারের যমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস। যমজ বোনেরা নিজেরাই যমজ পুরোহিতের খোঁজ করে তাদের আমন্ত্রণ জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাত্র অখিল ও নিখিল চাঙ্গানাসেরির ভেট্টুপারম্বিল এলাকার কুঞ্জুমন থমাস ও জোমলের যমজ সন্তান। অন্যদিকে পাত্রী ম্যাগি ও মারিয়া পাথানামথিট্টা জেলার কুম্বলুভেলিল পরিবারের যমজ কন্যা।

যমজ দুই বোন জানান, ছোটবেলা থেকেই যমজদের মধ্যে বিয়ের স্বপ্ন ছিল তাদের। পরিবারের সদস্যদের ইচ্ছা ও সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তব হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যমজ দুই ভাই মার্চেন্ট নেভিতে কর্মরত এবং যমজ দুই বোন তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ করছেন।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...