পরীক্ষামূলক সংস্করণ

গাজায় ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৫৩ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৪৯ জনে। একই সময়ে আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ১৬২ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, একটি ভবন ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে।

গাজায় চলমান মানবিক সংকট ও হতাহতের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...