পরীক্ষামূলক সংস্করণ

রাজশাহীতে ট্রাকচাপায় দুই ভাইসহ নিহত ৩ জন

রাজশাহীর মোহনপুর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার সাঁকোয়া মহল্লার রফিজ উদ্দিনের ছেলে কাইযুম ইসলাম রাতুল (১৮), তার বড় ভাই স্বাধীন (২২) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. লিমন (২২)।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে চালকসহ তিনজন আরোহী ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই রাতুল ও লিমনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় স্বাধীনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এক রাতের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নিহত দুই ভাইয়ের বাবা-মা। শনিবার আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইয়ের মরদেহ বাড়িতে নেওয়া হয় এবং একসঙ্গে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রাতুলের বাবা বাদী হয়ে মামলা করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...