পরীক্ষামূলক সংস্করণ

বিজিবির পোশাক-অস্ত্রসহ যশোরে আটক ৩

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় বিজিবির পোশাক, ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের মো. উজ্জ্বল হোসেন, হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের মো. আনারুল ইসলাম এবং একই এলাকার মো. তোফাজ্জেল হোসেন।

পুলিশ জানায়, গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল স্থানীয় লোকজন ও বাড়ির মালিককে সঙ্গে নিয়ে ষষ্ঠীতলার ওই বাসায় অভিযান চালায়। এ সময় একজন নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন। পরে ঘরে থাকা আরও দুইজনের পরিচয় জানতে চাইলে তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি।

জিজ্ঞাসাবাদে তারা বিজিবির সদস্য নন বলে স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবির পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অভিযানে উজ্জ্বল হোসেনের কক্ষ থেকে বিজিবির এক সেট পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, লোহা কাটার মেশিন, তালা কাটার সরঞ্জাম, হ্যাকসো ব্লেড ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে আগে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জাম ও তাদের অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...