পরীক্ষামূলক সংস্করণ

অনলাইন জুয়া-প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও অবৈধ ভিওআইপি (VoIP) প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানে বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম, ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, জিএসএম গেটওয়ে ডিভাইস, ল্যাপটপ, মোবাইল ফোন, বিদেশি মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) রাতে ভাটারা থানার একটি ছয়তলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিভিন্ন অপারেটরের ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস, ২৬ বোতল বিদেশি মদ এবং ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

ডিবির তথ্য অনুযায়ী, ঝর্না চাকমা জিয়ানা ভবনটি ভাড়া নিয়ে এর চতুর্থ ও পঞ্চম তলা চীনা নাগরিকদের কাছে সাবলেট দেন। সেখানে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি সেবা ও অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানান, চক্রটি সাধারণ মানুষের মোবাইল ফোনে চাকরির সুযোগ, বিশেষ অফার ও বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে বার্তা পাঠাত। পরে এসব লিংকে প্রবেশ করিয়ে প্রতারণার ফাঁদে ফেলত।

আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে চক্রটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করত বলেও জানিয়েছে ডিবি। একটি ডিভাইসের সঙ্গে বিশেষ স্লট যুক্ত করে একসঙ্গে একাধিক সিম পরিচালনা করা হতো।

ডিবি জানিয়েছে, চক্রটির কার্যক্রম, সহযোগী এবং প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থের উৎস সম্পর্কে তদন্ত চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...