পরীক্ষামূলক সংস্করণ

ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার দায়ে অশোক কুমার দাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের দুই ছেলে অশোক কুমার দাস ও সিদ্ধেশ্বর দাসের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল।

২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে সিদ্ধেশ্বর তার কামারশালায় কাজ শেষে দোকানের সামনে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বড় ভাই অশোক ভারী হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে সিদ্ধেশ্বরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অশোক কুমার দাসকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

আসছে...