পরীক্ষামূলক সংস্করণ

কেরানীগঞ্জে দুই তরুণীকে ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৬ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রাহুল, ডায়মন্ড, অনিম, পলাশ, মিনহাজ আবেদীন ও মিনহাজ বাবু। রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামিদের সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে কেরানীগঞ্জের পানকৌড়ি রেস্টুরেন্ট এলাকা থেকে ওই দুই তরুণীকে রতনের খামার নামের একটি অন্ধকার মাঠে তুলে নেওয়া হয়। সেখানে তাদের বন্ধুদের মারধর ও জিম্মি করে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করেন আসামিরা।

পরে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...