পরীক্ষামূলক সংস্করণ

পুলিশ পরিচয়ে ডাকাতি: খুলনায় ৬ জনের কারাদণ্ড

পুলিশ পরিচয়ে ডাকাতির মামলায় খুলনায় ৬ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. শাহা আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী ও শামীম বিশ্বাস। মামলার অপর আসামি জিহাদুল বিশ্বাসকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত আসামি শামীম বিশ্বাসকে দণ্ডবিধির ৪১২ ধারায় অতিরিক্ত আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল রাতে ডিম ব্যবসায়ী মো. রবিউল ইসলাম পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে একজন কর্মচারী ছিলেন।

তারা নাসিরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে। তাদের মধ্যে একজন পুলিশের পোশাক পরা ছিলেন এবং অন্যরা সাদা পোশাকে ছিলেন।

অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রবিউল ইসলামকে জানান, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাকে থানায় যেতে হবে। পরে তাকে মোটরসাইকেলে তুলে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী এলাকায় নিয়ে যাওয়া হয়।

সেখানে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ১ লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন নিয়ে তাকে ফেলে যায় বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর রবিউল ইসলাম পাইকগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজুল ইসলাম ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...