পরীক্ষামূলক সংস্করণ

হবিগঞ্জে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গৃহকর্তার ছেলে শামীম মিয়াকে (২৫) আসামি করে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ ভুক্তভোগী নিজেই মামলাটি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, অভাবের তাড়নায় ১৬ বছর বয়সী ওই কিশোরী চুরতা গ্রামের ছিদ্দিক আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। ২০২৫ সালের ২৩ এপ্রিল বাড়ির একটি কক্ষ পরিষ্কার করার সময় গৃহকর্তার ছেলে শামীম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে কিশোরী গর্ভবর্তী হয়ে পড়লে, একই বছরের ২৩ ডিসেম্বর অভিযুক্ত জোরপূর্বক ওষুধ খাইয়ে তার গর্ভপাত ঘটান এবং ৬ মাসের বাচ্চা খোয়াই নদীতে ফেলে দেন।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসা নথিতেও গর্ভপাতজনিত জটিলতার উল্লেখ রয়েছে। থানায় মামলা না নেওয়ায় পরবর্তীতে আদালতে মামলা করা হলে আদালত তা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।

এদিকে মামলা করার পর থেকে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, অভিযুক্ত প্রভাবশালী পরিবারটি মামলা তুলে নেওয়ার জন্য তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ওসি মৃলান দেবনাথ জানিয়েছেন, খুব শীঘ্রই আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হবে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...