পরীক্ষামূলক সংস্করণ

দুর্নীতির অভিযোগে বিমানের প্রকৌশল বিভাগে পদোন্নতি স্থগিত

দুর্নীতির অভিযোগের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগে সব ধরনের পদোন্নতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সম্প্রতি গৃহীত পদোন্নতি-সংক্রান্ত সব কার্যক্রম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

জানা গেছে, বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মকর্তার করা অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে প্রকৌশল বিভাগে নিয়মবহির্ভূত পদোন্নতি, প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে।

অভিযোগ অনুযায়ী, একটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে ১৫টি অনুমোদিত পদ প্রত্যাহার করে বিধিবহির্ভূতভাবে পদোন্নতির প্রস্তাব তৈরি করা হয়। এ বিষয়ে গত ২৮ জুন একটি সভাও অনুষ্ঠিত হয়েছিল।

এছাড়া, সিভিল এভিয়েশন অথোরিটির পার্ট-১৪৫ বিধিমালার আওতায় অনুমোদিত জনবল কমিয়ে দেওয়ায় অপারেশনাল নিরাপত্তা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও দাবি করা হয়, ২০২২ সালের শেষ দিকে যোগ দেওয়া কয়েকজন কনিষ্ঠ কর্মীকে অস্বাভাবিকভাবে গ্রুপ-৬ পদে পদোন্নতি দিতে একটি সিন্ডিকেট সক্রিয় ছিল। এ প্রক্রিয়ায় প্রায় ৩১ লাখ টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও উত্থাপন করা হয়েছে।

এ ছাড়া আটজন যোগ্য প্রকৌশলীর পদোন্নতির ফাইল দীর্ঘদিন আটকে রাখা, লাইসেন্স ভাতা বন্ধ রাখা এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক অনিয়মের অভিযোগও তুলে ধরা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি থেকে বঞ্চিত করা, বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই পদোন্নতি দেওয়া, বদলির মাধ্যমে কৃত্রিমভাবে পদ শূন্য দেখানো, জ্যেষ্ঠতা উপেক্ষা করে জুনিয়রদের পদোন্নতি, টেকনিক্যাল দায়িত্ব পালন না করেও ভাতা প্রদান, কাগজে-কলমে ভিন্ন পদায়ন, চুক্তিভিত্তিক নিয়োগে স্বজনপ্রীতি এবং সাংগঠনিক কাঠামোয় না থাকা পদে বেতন প্রদানের মতো নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

মুদ্রণ ও প্রকাশনা বিভাগ নিয়েও একই ধরনের অনিয়মের অভিযোগ আনা হয়েছে। সেখানে কয়েকজন কর্মকর্তাকে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হলেও তাদের চেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছেন এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গুরুতর দুর্নীতি ও অবৈধ পদোন্নতির অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের পদোন্নতি-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে।

প্রধান খবর

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ

জাপানের টোকিওতে জেবিআইসি গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

আসছে...