পরীক্ষামূলক সংস্করণ

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামের কথিত মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিন যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের বিনোদ চন্দ্রের ছেলে চন্দন কুমার (২৮), আজোয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮) এবং নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের খোকন চন্দ্রের ছেলে কৃষ্ণচন্দ্র (২৭)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত তিন যুবককে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...