পরীক্ষামূলক সংস্করণ

কেরানীগঞ্জে ওয়ান শুটারগান, গুলি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০৫ রাউন্ড তাজা গুলি ও ৫৮ গ্রাম হেরোইনসহ মো. মাসুদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (৯ আগস্ট) কেরানীগঞ্জের কুলচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলচর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাসুদের শয়নকক্ষ থেকে ওয়ান শুটারগান, ১০৫ রাউন্ড তাজা গুলি ও ৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদের নামে এরপূর্বেও কোনো মামলা রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, মাসুদের নামে ডিএমপির মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় দুটি মাদক মামলা রয়েছে।

এছাড়াও মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, গ্রেপ্তার মাসুদ ও উদ্ধার করা আলামতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...