পরীক্ষামূলক সংস্করণ

আশুলিয়ায় ইয়াবা-হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৫

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) বিকেল থেকে সোমবার ভোর পর্যন্ত আশুলিয়ার বাইপাইল, ডেন্ডাবর ও ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে বাইপাইল এলাকার সম্ভার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ সুরুজ মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বিকেল ৩টার দিকে ডেন্ডাবর পুরাতন পাড়ার মাস্টার প্লাজার নিচতলার একটি গলিপথ থেকে তিন পিস ইয়াবা, ১৭ পুরিয়া হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন (৪৭) ও তুহিন মোল্লা (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে ডেন্ডাবরের মণ্ডল কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ফুয়াদ হোসেন (২৭) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর সোমবার রাত দেড়টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ফয়সাল ফিরোজ (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে। অপরাধ দমন ও মাদকমুক্ত আশুলিয়া গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...