পরীক্ষামূলক সংস্করণ

খুলনায় দাদিকে হত্যার অভিযোগে নাতির যাবজ্জীবন

খুলনায় দাদি নুর জাহান ওরফে খানো বিবিকে হত্যার মামলায় মো. খলিল মোড়ল ওরফে ইরফানকে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী (উচ্চমান সহকারী) মো. মাজাহারুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ইরফান পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর উত্তরপাড়া গ্রামের মো. কামরুল মোড়লের ছেলে। তিনি খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, নিহত নুর জাহান ওরফে খানো বিবি ছিলেন ইরফানের দাদি। সম্পত্তি নাতির নামে লিখে দেওয়াকে কেন্দ্র করে ইরফানের মা ফাতেমা খাতুনের সঙ্গে নুর জাহানের প্রায়ই পারিবারিক বিরোধ হতো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ইরফান মাদকাসক্ত হয়ে পড়েছিলেন এবং মাদকের টাকা না পেলে দাদিকে মারধর করতেন। একপর্যায়ে তার বাবা তাকে পুলিশের কাছে সোপর্দ করলেও পরে তার মা তাকে ছাড়িয়ে নেন।

২০২০ সালের ২৮ ডিসেম্বর সকালে মাদকের টাকা জোগাড়ের জন্য বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন ইরফান। দাদি এতে বাধা দেন। পরে ওই দিন দুপুরে ডাব পাড়ার জন্য গাছে উঠতে গেলে ইরফানকে বাধা দেন নুর জাহান। এরপর দুপুর দেড়টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধারালো দা দিয়ে দাদিকে আঘাত করে পালিয়ে যান তিনি।

ঘটনাস্থলেই নুর জাহানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ফুলি বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (অপা) দেবাশীষ দাশ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মো. খলিল মোড়ল ওরফে ইরফানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...