পরীক্ষামূলক সংস্করণ

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের শ্যামপুর এলাকায় বোমা উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে পার্শ্ববর্তী বনগাঁও ইউনিয়নের গোপেরবাড়ী এলাকার ঘোড়া মসজিদের সামনের মাঠ থেকে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান জানান, মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে স্থানীয়রা ঘোড়া মসজিদের সামনের মাঠে একটি ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কিছু কাপড়, একটি কোরআন শরিফ এবং কসটেপ প্যাঁচানো একটি প্রেসার কুকার ছিল।

প্রেসার কুকারের মুখ থেকে কসটেপ প্যাঁচানো বৈদ্যুতিক তার বের হয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক তৈরি হয় এবং উৎসুক মানুষের ভিড় জমে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার স্বার্থে স্থানটি ঘিরে ফেলে। পাশাপাশি আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

এসআই ইমরান বলেন, প্রাথমিকভাবে বস্তুটিকে আইইডি বা বোমা সদৃশ বলে ধারণা করা হচ্ছে। এটি নিরাপদে নিষ্ক্রিয় করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা করে বস্তুটির প্রকৃতি নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৩১ জুলাই আশুলিয়ার চারাবাগ খেজুর বাগান এলাকায় একটি চায়ের দোকানের সামনে ব্যাগ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। এছাড়া মঙ্গলবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে হাতবোমা ও বোমা তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।

সাভারের পাশাপাশি দুটি এলাকায় বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এসব বস্তু কারা এবং কী উদ্দেশ্যে রেখে যাচ্ছে, তা খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

প্রধান খবর

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

আসছে...