পরীক্ষামূলক সংস্করণ

দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও একটি টয়োটা হাইস মাইক্রোবাসসহ মো. ইব্রাহীম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান চালানো হয়।

এ সময় একটি টয়োটা হাইস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষ কায়দায় তৈরি একটি বক্স থেকে ১৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব প্যাকেটে মোট ৩৫ কেজি গাঁজা ছিল।

গ্রেপ্তার ইব্রাহীম কুমিল্লার সদর দক্ষিণ থানার তাইজুল ইসলাম ও পারুল বেগমের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহীম জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতেন তিনি।

দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বুধবার বিকেলে গ্রেপ্তার আসামিকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।

প্রধান খবর

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

আসছে...