পরীক্ষামূলক সংস্করণ

সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতি, ভুয়া কোর্ট কমিশনার গ্রেপ্তার

নরসিংদীর পলাশে জাল খাজনার দাখিলা ব্যবহার করে জমির দলিল রেজিস্ট্রি করতে গিয়ে রিফাত মোল্লা (২৪) নামে কথিত এক সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রিফাত মোল্লা শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রিফাত মোল্লা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে নিবন্ধিত সিভিল কোর্ট কমিশনার হিসেবে পরিচয় দিয়ে দলিল লেখা, জমি পরিমাপসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে ডাঙ্গা ইউনিয়নের একটি জমির দলিল রেজিস্ট্রি করতে যান তিনি। এ সময় জমা দেওয়া খাজনার দাখিলা রশিদ দেখে সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমানের সন্দেহ হয়।

পরে তিনি বিষয়টি পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে জানান। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করেন। যাচাইয়ে খাজনার দাখিলাটি জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর রিফাত মোল্লাকে আটক করে পলাশ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান জানান, সাব-রেজিস্ট্রারের সন্দেহের পর কাগজপত্র যাচাই করে জালিয়াতির সত্যতা পাওয়া যায়। পরে তাঁর কার্যালয়ের সংশ্লিষ্ট এক কর্মী বাদী হয়ে পলাশ থানায় মামলা করেন।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...