রাজধানীর মিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি ও চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মো. রাব্বি খলিফা (১৯), মো. সোহেল সরদার (৩৭), সুজন (১৯) ও মো. বাবু (২৬)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৪টা ১০ মিনিটের দিকে পুলিশের একটি টহল দল মিরপুর মডেল থানাধীন সনি স্কয়ার কমপ্লেক্স এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে রাব্বি খলিফা, সোহেল সরদার ও সুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, বুধবার (১২ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরসংলগ্ন হোপের গলিতে অভিযান চালায় পুলিশ। সেখানে ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে মো. বাবুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



