পরীক্ষামূলক সংস্করণ

সিআইডি পরিচয়ে তরুণীকে অপহরণ চেষ্টা, গ্রেপ্তার ৭

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সিআইডির পরিচয় দিয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে তার সাবেক স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি ইউনিফর্ম, তিনটি ওয়াকিটকি ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী এলাকার শহীদুল ইসলাম শুভ চৌধুরী (৩২), চররুহিতা এলাকার রুবেল হোসেন (২৯), রাজশাহীর জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর নাদির (২৯) ও ঢাকার শরীফ মিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালে পারিবারিকভাবে ওই তরুণীর সঙ্গে শুভ চৌধুরীর বিয়ে হয়। পরে দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে শুভ তার সাবেক স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে কয়েকজন ব্যক্তি সিআইডির ইউনিফর্ম পরে এবং হাতে ওয়াকিটকি নিয়ে মাইজদীর বসুন্ধরা কলোনিতে ওই তরুণীর বাসায় যান। তারা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কথা বলে দরজা খুলতে বলেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তারা তরুণীর বাবা আতাউর রহমানকে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেন। পরে শুভ তার সাবেক স্ত্রীর কক্ষে গিয়ে জোরপূর্বক তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বাসার মূল ফটক বাইরে থেকে বন্ধ করে দেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সাতজনকে আটক করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণীর বাবা আতাউর রহমান বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...