পরীক্ষামূলক সংস্করণ

চিন্ময় দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি

মায়ের শেষকৃত্যে অংশ নিতে কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন এ অনুমতি দেয়।

এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণ দাসের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১)। মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার ভাই রঞ্জন কুমার ধর।

চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা আবেদনে রঞ্জন কুমার ধর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণের উপস্থিতি প্রয়োজন। মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারার পর অন্তত শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ তার জন্য গুরুত্বপূর্ণ বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে বিষয়টির মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় সময়ের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তাসহ প্যারোলে উপস্থিতির অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়। আবেদনের সঙ্গে মৃত্যুসনদ ও আবেদনকারীর পরিচয়পত্রের ফটোকপিও সংযুক্ত করা হয়।

পরে সরকার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ায় সরকারের প্রতি সংশ্লিষ্টরা ধন্যবাদ জানিয়েছেন।

সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়।

পুণ্ডরিক ধাম সূত্রে জানা গেছে, ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

প্রধান খবর

গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে গাড়ির লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুইক রেন্টাল ব্যবস্থারও সমালোচনা করেছেন তিনি।

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতিবাজদের প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি দুদককে দ্রুত তদন্ত, মামলা নিষ্পত্তি ও জনসচেতনতা বাড়াতে বলেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ-ইরান সম্পর্ক জোরদার, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েলি হামলার নিন্দা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

আসছে...