পরীক্ষামূলক সংস্করণ

জন্মদিনে কেমন আছেন চিত্রনায়িকা পপি

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পপির জন্মদিন আজ। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি।

১৯৯৭ সালে নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই সাফল্য পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ প্রায় তিন দশকের ক্যারিয়ারে প্রায় আড়াইশ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন।

তারকা খ্যাতি পাওয়ার পর পপির জন্মদিন চলচ্চিত্র অঙ্গনে ছিল উৎসবমুখর। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় দিনটি হয়ে উঠত বিশেষ। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে।

বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন পপি। ফলে একসময় জন্মদিন ঘিরে চলচ্চিত্রপাড়ায় যে উৎসব ও ব্যস্ততা দেখা যেত, সেসব এখন তার কাছে শুধুই স্মৃতি।

প্রধান খবর

গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে গাড়ির লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুইক রেন্টাল ব্যবস্থারও সমালোচনা করেছেন তিনি।

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতিবাজদের প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি দুদককে দ্রুত তদন্ত, মামলা নিষ্পত্তি ও জনসচেতনতা বাড়াতে বলেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ-ইরান সম্পর্ক জোরদার, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েলি হামলার নিন্দা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

আসছে...