পরীক্ষামূলক সংস্করণ

৪৭ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়লেন ইমরান তাহির

বয়স যে কেবল একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক লেগস্পিনার ইমরান তাহির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন গায়ানার অধিনায়ক তাহির। ৪৭ বছর ১৬৬ দিন বয়সে এই কীর্তি গড়ে কুক আইল্যান্ডসের বোলার টোমাকানুটে রিতাভার রেকর্ড ভাঙেন তিনি। ২০২২ সালে ৪৬ বছর ২৯৯ দিন বয়সে ৫ উইকেট নিয়েছিলেন রিতাভা।

দারুণ এই পারফরম্যান্সের পর তাহির জানান, এই বয়সেও তার ফিটনেস ধরে রাখা ও নিয়মিত পরিশ্রমের অন্যতম বড় প্রেরণা তার ছেলে। ছেলের সঙ্গে পেশাদার ক্রিকেটে একসঙ্গে খেলার স্বপ্ন থেকেই এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। তবে তাহিরের ছেলে বর্তমানে মাত্র ১২ বছর বয়সী।

তাহির বলেন, এমন একটি পারফরম্যান্সের জন্য তিনি অনেক দিন অপেক্ষা করছিলেন। মাঝের ওভারগুলোতে রান আটকে রাখাই তার দায়িত্ব এবং তিনি সবসময় আক্রমণাত্মক বোলিং করতে পছন্দ করেন। ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জন্য অবদান রাখাকেই বেশি গুরুত্ব দেন বলেও জানান তিনি।

সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৫ উইকেট নেওয়া তাহিরের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরাও। এ নিয়ে এই সংস্করণে ষষ্ঠবার ৫ উইকেট নিলেন তিনি। সবচেয়ে বেশি ফাইফারের তালিকায় তাহির এখন দ্বিতীয় স্থানে। সাতবার ৫ উইকেট নিয়ে সবার ওপরে আছেন নামিবিয়ার ডেভিড ভিসা।

এদিকে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে তাহিরের মোট উইকেট দাঁড়িয়েছে ৫৮৯টি। এই সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে। তার ওপরে আছেন রশিদ খান (৭৩৬), সুনীল নারাইন (৬৫৭) ও ডোয়াইন ব্রাভো (৬৩১)।

দক্ষিণ আফ্রিকার হয়ে তাহির সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সাত বছরেরও বেশি আগে। ক্যারিয়ারে তিনি ২০টি টেস্ট, ১০৭টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৯ সালের জুলাইয়ে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো দাপট দেখিয়ে যাচ্ছেন এই লেগস্পিনার।

প্রধান খবর

গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে গাড়ির লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুইক রেন্টাল ব্যবস্থারও সমালোচনা করেছেন তিনি।

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতিবাজদের প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি দুদককে দ্রুত তদন্ত, মামলা নিষ্পত্তি ও জনসচেতনতা বাড়াতে বলেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ-ইরান সম্পর্ক জোরদার, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েলি হামলার নিন্দা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

আসছে...