পরীক্ষামূলক সংস্করণ

১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূল হুতিদের নিয়ন্ত্রণে

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে এসেছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্য দিয়ে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির টানা ১৮ ঘণ্টার সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

ঘটনাস্থলে থাকা আলজাজিরার এক সংবাদদাতা জানান, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ শহর মোচা থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পর দক্ষিণ দিকে অগ্রসর হয় হুতিরা। এ সময় তারা বড় ধরনের প্রতিরোধের মুখে পড়েনি।

হুতিরা প্রথমে ধুবাব এবং পরে মুরাদ শহর দখল করে নেয়। মুরাদ ছিল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর উপকূলের সর্বশেষ শহর।

এরপর হুতিদের নৌবাহিনী সমুদ্রপথে অভিযান চালিয়ে বাব আল-মান্দেব প্রণালির মায়ুন দ্বীপ দখল করে। পাশাপাশি জুকার দ্বীপেও লড়াই করে প্রবেশ করেছে তারা। সেখানে এখনো সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন আলজাজিরার সংবাদদাতা।

এই সামরিক অগ্রগতির ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো অংশ হুতিদের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি করা হচ্ছে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...