পরীক্ষামূলক সংস্করণ

রাজশাহীতে তল্লাশিচৌকিতে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১৭ বছরের কিশোর

রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শনিবার বিকেলে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ তল্লাশিচৌকিতে অভিযান চালানো হয়। সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার বিকেল ৫টার পর কাটাখালী পৌর এলাকায় পুলিশের একটি তল্লাশিচৌকিতে দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়। তারা সেই সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

পালানোর সময় তারা দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছে পুলিশ। এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, কাটাখালী তল্লাশিচৌকিতে দুই মোটরসাইকেল আরোহী সিগন্যাল অমান্য করেন। তাঁদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে একই দিন বিকেলে মতিহার থানার আওতাধীন চৌদ্দপাই বিহাস এলাকায় আরেকটি তল্লাশিচৌকিতেও একই ধরনের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেখানে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দায়িত্ব পালনরত মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া আহমেদকে ধাক্কা দিয়ে ফেলে চলে যান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...