পরীক্ষামূলক সংস্করণ

ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রম সংক্রান্ত আরও ৫০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৩১টি কর মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে এবং ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন।

গত ১০ সেপ্টেম্বর ড. ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ের এসব মামলার কয়েকটি বর্তমান সরকারের আমলে নিষ্পত্তি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন ৩১টি কর মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবি প্রায় কয়েকশ কোটি টাকা।

অন্যদিকে শ্রম সংক্রান্ত আরও ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, তার মক্কেল মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও আওয়ামী লীগ সরকারের পথ অনুসরণ করছে।

তবে রাষ্ট্রপক্ষের বক্তব্য, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে, উচ্চ আদালতের রায় অনুযায়ীই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

আসছে...